গ্রেপ্তাররা হলেন সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১), মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।
চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সুবিধা নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম নিশ্চিতে এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ শেষ হচ্ছে। অন্যদিকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। আপিল দায়েরের জন্য সাত নির্দেশনা দিয়েছে ইসি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আগে নির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনা করে সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা
সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাদের মধ্য থেকে দুজনকে দুই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
বঙ্গোপসাগর দিয়ে নৌ পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী। এর মধ্যে ১০ জন পাচারকারী চক্রের সদস্য।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বন্ধ করা হবে না।
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দীর্ঘ পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।