ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দীর্ঘ পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্ক সিটিতে নিয়ে আসেন মার্কিন সেনারা।
নিউইয়র্ক সিটিতে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান এবং চিফ অব স্টাফ ফোরামের চেয়রম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলাম। তিনি কীভাবে চলাফেরা করেন, কোথায় থাকেন, কোথায় কোথায় যান, কী খান, কোন পোশাক পরেন এমনকি তার পোষা প্রাণীগুলোরও সার্বক্ষণিক তথ্য আমাদের কাছে থাকত।”
“এমনকি আমরা যে ‘অপারেশন অ্যাবসোলুট রিজলভ’ পরিচালনা করলাম— এটির জন্যও কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া (রিহার্সেল) করতে হয়েছে আমাদের। তারপর এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে,” যোগ করেন তিনি।
২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি ও তার নেতৃত্বাধীন প্রশাসন।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: এএফপি

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।
১৯ ঘণ্টা আগে
কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২১ ঘণ্টা আগে
রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।
১ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে
২ দিন আগে