অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, পাচার চক্রের ১০ জনসহ আটক ২৭৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগর দিয়ে নৌ পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী। এর মধ্যে ১০ জন পাচারকারী চক্রের সদস্য।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপের অদূরে এ অভিযান চালায় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ 'বানৌজা স্বাধীনতা'।

রোববার (৪ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নৌ বাহিনীর বরাত দিয়ে আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণপশ্চিমে গভীর সমুদ্রে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে নৌ বাহিনীর জাহাজ ওই বোটকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের মধ্যে মানবপাচারকারী চক্রের ১০ সদস্যও রয়েছে।

উদ্ধার করা বোটে জীবন রক্ষাকারী কোনো সরঞ্জাম, পর্যাপ্ত খাবার বা পানীয় ছিল না। নৌ বাহিনী জানায়, সময়মতো তাদের আটক না করা হলে গভীর সমুদ্রে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৯ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৯ ঘণ্টা আগে