এ নিয়ে এই তিন দিনেই সোনার দাম বাড়ল প্রতি ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে দুই লাখ ৮৬ হাজার৷ এক টাকা। ক্রমঊর্ধ্বগতির ধারায় এটি স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দামের নতুন রেকর্ড। এর পাশাপাশি রুপার দামও বেড়েছে, তাতে রুপাও আট হাজার ৫৭৩ টাকায় ইতি
নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সম্পৃক্ত হওয়াই কাম্য। মূলত শান্ত পরিবেশ, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভরশীল।
উদ্ভূত পরিস্থিতি এবং এসব ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংশোধিত বিধিমালায় এই পরিবর্তন যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তি অথবা নিহতের পরিবারের সদস্যরা দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে- কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তার মা ও বাং
এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলো জানিয়ে দিয়েছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না এবং তাদের মাটি ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। সব মিলিয়ে পুরো অঞ্চলের পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে।
সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় শেরপুর সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
পরে সন্ধ্যায় সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে ফিরে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের কবর জিয়ারত করেন। গত সোমবার উচ্চ আদালত সাদ্দামের ছয় মাসের জামিন মঞ্জুর করে।