বাওয়ার পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যার প্রাণীপ্রীতি এর আগেও আলোচনায় এসেছে। লন্ডনে থাকার সময় তিনি যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হতেন, প্রায়ই তার পাশে দেখা যেত পোষা বিড়াল ‘জেবু’কে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের লক্ষ্যে আজ বুধবার দেশের প্রতিটি কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম।
বিগত বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবার পর্যবেক্ষকের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি পর্যবেক্ষকদল।
সাধারণ নিরাপত্তার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, কে-নাইন এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের মতো বিশেষায়িত বাহিনীগুলো মাঠে থাকবে।
গণভোট ও জনরায় কার্যকর হলে ভবিষ্যতে বাংলাদেশে একটি শক্তিশালী, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাপনা, নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো এবং নাগরিকদের রাজনৈতিক আস্থা নিশ্চিত হতে পারে। ফলে দেশের জনগণ সচেতনভাবে, আবেগতাড়িত না হয়ে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনের মাঠে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে ৪০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের দুই যাত্রী প্রাণ হারান এবং আহত হন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করল