বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৬
বুধবার দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করছেন বিএনপি চেয়ারম্যান এবং বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’— স্লোগান সামনে রেখে বনানী লেকপাড়ে অবস্থিত এই ক্লিনিকটি বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধন করা হয়।

বাওয়ার আহ্বায়ক আদনান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বাওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই ফ্রি অ্যানিমেল ক্লিনিকটি রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাওয়া দেশ জুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালন করছে। এ ছাড়া ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে প্রাণী অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করে আসছে সংগঠনটি।

‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধনের সময় সংগঠনের সদস্যরা বলেন, এই ক্লিনিকে বিনামূল্যে প্রাণীদের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণী রক্ষায় আরও সোচ্চার হওয়ার প্রেরণা দেওয়া সম্ভব।

বাওয়ার পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যার প্রাণীপ্রীতি এর আগেও আলোচনায় এসেছে। লন্ডনে থাকার সময় তিনি যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হতেন, প্রায়ই তার পাশে দেখা যেত পোষা বিড়াল ‘জেবু’কে। বিভিন্ন সময় তার সঙ্গে থাকার কারণে জেবু সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘সেলিব্রেটি ক্যাট’ তকমা পেয়েছে।

বিভিন্ন সময়ে গণমাধ্যমেও তারেক রহমান জেবুসহ প্রাণীদের প্রতি তার সহমর্মিতার কথা তুলে ধরেছেন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জেবু মূলত তার মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিবারের অংশে পরিণত হয়েছে।

গত বছরের ২৫ ডিসেম্বর তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার সময় পোষা বিড়াল জেবুকেও সঙ্গে করে ঢাকায় নিয়ে এসেছেন। ওই দিনও সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুকে নিয়ে পোস্ট করেছেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমেও এসেছিল জেবুর দেশে ফেরার খবর।

ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধনের সময় তারেক রহমান বলেন, প্রাণীরা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে অধিকার, একই অধিকার রয়েছে প্রাণীদেরও। তিনি সবাইকে প্রাণীদের প্রতি সদয় আচরণ করার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৪ ঘণ্টা আগে