প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করেছে ডিএমপি। সাধারণ নিরাপত্তার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, কে-নাইন এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের মতো বিশেষায়িত বাহিনীগুলো মাঠে থাকবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, কে-নাইন ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনারা মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৫ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে