মাহফুজ বলেন, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’। অর্থাৎ এই দুটি দল হলো একই মুদ্রার এ পিঠ-ও পিঠ। সে হিসেবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও টিকে থাকবে, অন্যদিকে জামায়াত টিকে থাকলে আওয়ামী লীগও টিকে থাকবে।
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’
প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসুন, সকলে মিলে একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম-বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে। আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, তেমন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামের এই ইশতেহার ঘোষণা করে এনসিপি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপিই সবার আগে নির্বাচনি ইশতেহার ঘোষণা করল।
আগেই নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবার যেন তারই উদ্যাপন চলল মাঠের পারফরম্যান্সে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল টাইগ্রেসরা।
বার্তায় বলা হয়, প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং গণতান্ত্রিক সুশাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শ পর্যবেক্ষকের সঙ্গে যোগ দেবেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।
ভারতের সংসদে প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সংহতির নিদর্শনস্বরূপ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে শোকপ্রস্তাব গ্রহ
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ‘মেলানিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ারের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনা পশ্চিমা মিত্রদের মধ্যে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
পথসভায় নিপুণ রায় চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে এবং নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সমর্থনই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।