১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৪
শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতে ইসলামী ফেসবুক পেজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ দেশে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি-মন্ত্রী হতে পারবে। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। চাঁদাবাজরা বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। ফলে কৃষক, পরিবহণ মালিক এবং খুচরা ব্যবসায়ী— সবাই আজ ক্ষতিগ্রস্ত ও অতিষ্ঠ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমানে প্রশাসন যন্ত্রের অবহেলা বা কিছু ক্ষেত্রে ভাগ-বাটোয়ারার কারণে চাঁদাবাজি চললেও আগামীতে তা আর সহ্য করা হবে না। চাঁদাবাজ কার বাবা, কার মা বা কার সন্তান—তা দেখা হবে না। আমরা সেদিন হবো নির্দয়, নিষ্ঠুর ও কঠোর। যারা রাজনীতি করবেন আবার চাঁদাবাজিও করবেন, তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে।

জুলাই অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, “সে বুক পেতে বলেছিল, ‘বুক পেতেছি, গুলি কর’। সে পালিয়ে যায়নি, বরং তার রক্ত আমাদের কাছে আমানত রেখে গেছে। এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য ও ন্যায়বিচার, যা প্রতিষ্ঠা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।”

দেশের প্রকৃতি-পরিবেশ ও সমসাময়িক আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? কারণ, এ দেশ যারা পরিচালনা করেছে, তারা প্রকৃতির ওপর জুলুম করেছে, প্রকৃতিকে লুণ্ঠন করেছে। মানুষের এই হঠকারী আচরণের মূল্য এখন পুরো জাতিকে ধুঁকে ধুঁকে পরিশোধ করতে হচ্ছে।’

জনসভায় ফেনী-১ আসনের জামাতের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ এর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনে আমার বাংলাদেশের (এবি পার্টির) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য অধ্যাপক লিয়াকত আলী ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ফেনীর জনসভা শেষে এ দিন দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে ‘জুলাই যুদ্ধ’ যারা করেছে, সেই যুবসমাজ মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ ১৩ তারিখ থেকে দেখার জন্য।”

‘যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবেন, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন তাদের পক্ষ নেবেন। তারা বুঝতে পেরেছেন, জুলাইয়ের যে চেতনা যে আকাঙ্ক্ষা— কাদের দ্বারা বাস্তবায়ন হবে,’— ডা. শফিকুর রহমান।

পরে তিনি নোয়াখালীর ছয়টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের চারজন এবং শাপলা কলি প্রতীকের দুইজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের জয়ী করতে ভোট প্রার্থনা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৫ খুনের ঘটনায় ফোরকানকে আসামি করে মামলা

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যার শিকার শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি করেন।

১ দিন আগে

বগুড়ায় নবজাতকের গলাকটা মরদেহ উদ্ধার, মা ও সৎবাবা আটক

বগুড়ায় একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন— বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তার স্ত্রী নিপা বেগম (২০)।

১ দিন আগে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে।

১ দিন আগে

কাপাসিয়ায় ৫ হত্যা: মরদেহের ওপরে পাওয়া লিখিত অভিযোগ ঘিরে চাঞ্চল্য

ঘটনাস্থলে মরদেহ পাঁচটির ওপর থেকে নিহত শারমিন খানমের স্বামী ফোরকান মিয়ার লেখা (কম্পিউটারে টাইপ করা) একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লেখা।

১ দিন আগে