ছত্রভঙ্গ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আশপাশের এলাকায় অবস্থান নেন। পুলিশ কিছুটা সরে গেলে তারা আবার ফের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ আবারও সামনে এগিয়ে গিয়ে টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে এক ঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ-জাতি ও জনগণ নিরাপদ নয়।
সাদিক কায়েম বলেন, যারা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন, আমরা কেবল তাদেরই বিশ্বাস করবো। যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এক নতুন ইতিহাস, আজকে নতুন নেতৃত্ব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। নতুন নেতৃত্ব জটিল রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সময় এসেছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ করতে বিএনপি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।
বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগে রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার; যার অধীনে গণতন্ত্র ও জাতিগঠন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, সংবিধান সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার— এই পাঁচটি ভাগে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ধর্মান্ধতার রাজনীতিতে নয়, বরং ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য—যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার পরিচয় হবে একটিই, তা হলো বাংলাদেশি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে জাকসুর কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পাকিস্তানি শাসনামলের বৈষম্য থেকেই মুক্তিযুদ্ধের সূত্রপাত এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। তবে স্বাধীনতার পর বারবার ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয়নি।