কৃষকদের ভাগ্যোন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের পাশাপাশি কৃষক ভাইদেরও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলবো। প্রত্যেক কৃষককে আমরা একটি করে কার্ড দেবো। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ ও সরকারি সারসহ অন্যান্য সুবিধা পাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে আমরা সব কৃষকের ১০ হাজার টাকা মূল্যের কৃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
প্রথম ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসকে। প্রথম ৪ ওভারের খেলায় ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহও করেছেন ডাচ ব্যাটাররা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং এটি জাতিকে পুনর্গঠন এবং জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন।
অন্য যে কোনও বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাজশাহী বিভাগে নতুন করে এই সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে তরুণ ভোট জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হবে বলে অনেকেই মনে করছেন। এই তরুণ ভোটারদের ভাবনায় কী আছে, সেটি নির্বাচন ছাড়া বোঝা অসম্ভব। কারণ বিগত তিনটি নির্বাচনে ভোটের প্রকৃত চিত্র সামনে আসেনি।