চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়াসহ চার দাবিতে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল পাকিস্তান। নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের জবাবে ফাহিম আশরাফের দারুণ ফিনিশিংয়ে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সালমান আলি আগার দল।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। তাদের ভেতরে আমেরিকার টিপস ঢুকে গেছে।
রাজধানী ঢাকায় দুই দিনে মোট ১৪টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার ও পরদিন সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দিরা। এই বিশেষ ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দি। তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন
জামায়াত আমির বলেন, ‘আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।’
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, ‘নিহত শিশুর চাচা শওকত আলী এখন কক্সবাজারে। বিমানে তিনি ঢাকায় পৌঁছে হুজাইফার মরদেহ গ্রহণ করবেন। এরপর তিনি কক্সবাজারে ফিরে আসবেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকার সবাই বাক্রুদ্ধ।’
কৃষকদের ভাগ্যোন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের পাশাপাশি কৃষক ভাইদেরও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলবো। প্রত্যেক কৃষককে আমরা একটি করে কার্ড দেবো। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ ও সরকারি সারসহ অন্যান্য সুবিধা পাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে আমরা সব কৃষকের ১০ হাজার টাকা মূল্যের কৃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।