দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে।
সরকার রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেনের সঙ্গে শাহ্ নুরুল কবীর শাহীনের ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি ফোনকলের অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেটি শেয়ার হয়ে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।
রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. সাঈদ নোমানের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে সংক্ষিপ্
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে। আজ রোববার বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।’ মির্জা আব্বাসের দাবি, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিতি হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে—তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে।