ঈশ্বরগঞ্জে চাঁদাবাজি নিয়ে অডিও ভাইরাল, হাতপাখা প্রার্থী বললেন মিথ্যা প্রচারণা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহীন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহীনের একটি অডিও কলের রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব অডিওতে তার বিরুদ্ধে নানা সময়ে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে এমপি প্রার্থী শাহীন বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেনের সঙ্গে শাহ্ নুরুল কবীর শাহীনের ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি ফোনকলের অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেটি শেয়ার হয়ে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

শাহ্ নুরুল কবীর শাহীন ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। সে দল থেকেই হাতপাখা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি প্রচারের শেষ সময়ে এসে একজন প্রার্থীর এমন অডিও ক্লিপ উপজেলা জুড়ে ভোটারদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।ফেসবুকে এমপি প্রার্থী শাহীনের পক্ষে বিপক্ষে চলছে নানা মন্তব্য-প্রতিমন্তব্য।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে এক প্রান্ত থেকে কথা বলছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন। তিনি নুরুল কবীর শাহীনকে দাদা সম্বোধন করে বলেন আপনার তো এখন মাঠ ভালো। কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। তাহলে এখন আমি কী করব?

এরপর শাহীনের চাঁদাবাজির প্রসঙ্গ টেনে মোবারক বলেন, আপনি তো হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। চাঁদার টাকা লেনদেনের ভিডিও কিন্তু আমার কাছে আছে। ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিল, তার ভিডিও কিন্তু আমার কাছে আছে।

মোবারক আরও বলেন, এ ছাড়াও আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকি দিয়ে চাঁদা নিয়েছেন, সেগুলার রেকর্ডও আমার কাছে আছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি কিন্তু আপনার এসব চাঁদাবাজির ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো। এখন দেখেন আপনি কী করবেন!

এ সময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহীন ছাত্রদল নেতা মোবারককে বলেন, শোন, তোর কোনো সমস্যা হবে না। আমি কি তোরে কিছু বলেছি? কে কী বলল তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি এখনো তেমনি আছস।

এমপি শাহীনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, আমি আপনাকে আর বিশ্বাস করি না।

জবাবে এমপি প্রার্থী শাহিন বলেন, তুই কাল আমার সাথে দেখা করিস।

পালটা জবাবে মোবারক বলেন, আমি আপনার সাথে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শুট করে দিবেন।

ফাঁস হওয়া অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন বলেন, সাবেক এমপি শাহীন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। যার স্বীকারোক্তিও ভাইরাল হওয়া অডিওতে আছে।

অন্যদিকে জমি বিক্রির টাকা আত্মসাৎ, জমি দখলের ঘটনা নিয়েও নুরুল কবীর শাহীনের বিরুদ্ধে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, শাহীনের স্বজনদের কেউ কেউ এগুলো অনলাইনে ছড়িয়েছেন।

এসব বিষয়ে জানতে চাইলে নুরুল কবীর শাহীন রাজনীতি ডটকমকে বলেন, ‘এসব মিথ্যা প্রচারণা। আমি আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকেছি। সেখানে নিয়ে বিষয়টি বিস্তারিত বলব।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে