গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’-এমন সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তারেক রহমান দেশের পীর-মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে ইতোমধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মক
নির্বাচনী লড়াইয়ে থাকা জামায়াতের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুর-২ আসনের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে সকালে ভোট দেবেন। রাজশাহী-১ আসনের প্রার্থী ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ীর মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের বাড্ডা এলাকার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সূত্রাপুরের ৪৪নং ওয়ার্ডের একটি চালের দোকানে হাবিব ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় তাকে স্থানীয় জনতা আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনে ঘটনা যাচাই-বাছাই শেষে সত্যতা পেয়ে দুই দিনের কারাদণ্ড দেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।