প্রিয় নেতার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ভোর থেকেই যমুনা অভিমুখে সর্বস্তরের মানুষের ঢল নামে।
শোলাকিয়া ঈদগাহের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের গুলি ছুড়ে সংকেত দেওয়া হয়। ভোর থেকেই মুসল্লিরা দলে দলে শোলাকিয়া ময়দানে আসতে থাকেন। সকাল ৯টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপরও মুসল্লিদের ঢল অব্যাহত থাকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন শেহবাজ শরীফ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা ইরানের ঘোষিত সামরিক সক্ষমতা ছাড়িয়ে গেছে। যদিও একটি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং অন্যটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়, তবে এই পদক্ষেপ ওয়াশিংটন ও লন্ডনের জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি কর
হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা এবং জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় যখন বিশ্ব অর্থনীতি হুমকির মুখে, তখন ওয়াশিংটনের এই নমনীয় অবস্থান বাজার স্থিতিশীল করতে কতটা ভূমিকা রাখে—এখন সেটিই দেখার বিষয়।
দেশের শীর্ষ দুই নেতার একই সঙ্গে ঈদের জামাতে শরিক হওয়ার এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক নতুন বার্তা দিচ্ছে।
ঈদুল ফিতর কেবল একটি উৎসব নয়; এটি একটি আধ্যাত্মিক উপলব্ধি, একটি নৈতিক শিক্ষা, একটি সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা ঈদের দিনকে যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এটি আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।