ইরান থেকে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমানবন্দরে ১৮৬ বাংলাদেশিকে উষ্ণ অভ্যর্থনা জানান সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে অবশেষে জন্মভূমিতে ফিরেছেন ১৮৬ জন বাংলাদেশি।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় আজারবাইজান হয়ে এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিমানবন্দরে ইরান ফেরত বাংলাদেশিদের অভ্যর্থনা জানি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হয়। বাকুর বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান। এছাড়া, প্রত্যাবাস‌নে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও বাকুতে আছেন।

গত বছরের জুনে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের সময়ও ইরান থে‌কে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের দে‌শে প্রত্যাবাসন করা হয়। সে সময় ইরান থে‌কে সীমান্ত দি‌য়ে পা‌কিস্তান হ‌য়ে বাংলা‌দে‌শিরা বি‌শেষ ফ্লাই‌টে দে‌শে ফে‌রেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

১৬ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

১৭ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

১৭ ঘণ্টা আগে
Advertisement