তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্যও তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে দুপুরে শহরের নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপি ও বিজেপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে সকাল থেকে কথা কাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করেন। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন
অভিযোগ উঠেছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন।
জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।
একইভাবে প্রেস টিমের প্রধান ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও টিমের প্রধান ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক টিমের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিমের প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিমের প্রধান ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টি
জামায়াত আমির বলেন, আমরা আমাদের মেনিফেস্টোতে সেগুলো ঘোষণা করব। তবে এখনই মেনিফেস্টো প্রকাশ করছি না। আমরা ইলেকশন ঘোষণার আগে মেনিফেস্টোর কিছু প্রকাশ করব না। মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। আমাদের মেনিফেস্টোর সঙ্গে একটি বাস্তবসম্মত পরিকল্পনাও থাকবে।
জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি এবং ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই; এই দূরত্ব পতিত সরকারকে সুযোগ তৈরি করে দেবে কি না এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জামায়াত ইসলামি দল নাকি- আমি জানি না। ইসলামিক দল-অ ইসলামিক দল ক্যাটাগরি করা হয় তার পক্ষে আমি না।
টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্তই। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অভিমান ভেঙে আবারও সাদা পোশাকের দায়িত্ব নিলেন তিনি।
তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।