আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি—যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলত, ৫ আগস্টের পরে তারা কেন জানি সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না এই সংস্কারবিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কী? আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফলতা বয়ে আনছে, এটা আমি আসলে বুঝতে
এই ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশী চারজনের মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকি দুজন মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে তাদের অনুসারী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছি
তিনি বলেন, ‘বিএনপি কিছু দিন ধরে খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে...আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে ন
তিনি আরো বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বিএনপিকে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি হুমকি-ধমকিতে পালানোর দল নয়, এটি শহীদ জিয়ার আদর্শিক রাজনৈতিক দল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমাদের জন্ম তাই আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। আপনারা আমাদের ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এমনটি ভাব
আহত বিএনপি নেতার একান্ত সচিব মো. আরিফ মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তাঁর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।
আমীর খসরু বলেন, আজ একটি ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সংলাপ হয়েছে। এটি গণতন্ত্রকে যেমন এগিয়ে নেয়, তেমনি সমাজকেও সামনে নিয়ে যায়। আমরা একে অপরের সঙ্গে কথা বলা থেকে অনেক দূরে সরে গেছি, বিশেষ করে গত ১৫ বছরে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সংলাপের মাধ্যমে সেই ভাঙন কাটিয়ে উঠতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষকরা এ আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের প্রতিনিধি মো. মহিব উল্লাহ শিক্ষকদের এ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।
ওয়ার্কার্স পার্টি তাদের বিবৃতিতে জানিয়েছে, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফা ও স্বেচ্ছাচারী পদ্ধতিতে যে নীতিমালা সংশোধন করা হয়েছে, তাতে স্পষ্ট হয় যে নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলিহেলনে চলছে।
তিনি বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবি’র সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।