নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের দাবিতে অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তার অনশন পেরিয়ে গেছে ১২৫ ঘণ্টা, তথা টানা পাঁচ দিন। তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে, ৫০০ ঘণ্টা অনশন করলেও তাদের কিছু করার নেই।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এখন নিশ্চিতভাবেই বলছি, আমি নির্বাচন করব।’ পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করব, এটা এখনো ঠিক হয়নি। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। জুলাই আন্দোলনের পর এ মামলাগুলো করা হয়েছিল, যার মধ্যে তিনটি হত্যা মামলা। বাকি দুটি মামলায় মারধর করে মারাত্মক জখমের অভিযোগে করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসের মধ্যেই নির্বাচনী সামগ্রী সংগ্রহ, প্রাসঙ্গিক আইন সংশোধন এবং ভোটার তালিকা হালনাগাদসহ সব মৌলিক প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে ইসির। কমিশন আশা করছে, এর ফলে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের সব কাজ সম্পন্ন হয়ে যাবে।
সম্প্রতি গুঞ্জন উঠছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।
ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।
বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে, যা সশস্ত্র বাহিনীর বিষয়াদি নিয়ন্ত্রণ করে। সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন।
নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।
প্রেস সচিব বলেন, ড. খলিল বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে মার্কিন ফার্ম লবির একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলেছেন। তার এই প্রচেষ্টা সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে, প্রধান আলোচক হিসেবে তার দক্ষতাপূর্ণ ভূমিকার ফলে আমরা এমন প্রতিযোগিতাম