স্যার কিয়ার স্টারমারের প্রতি অনুগতদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে তার পদ হয়তো হুমকির মুখে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, আগামী পাক্ষিকের বাজেট ঘোষণার পরপরই এই সংকট দেখা দিতে পারে।
অর্থাৎ, ‘পলিটিক্স’ শব্দের মূল শেকড় গ্রিক ‘Polis’ (নগর-রাষ্ট্র) থেকে এসেছে, আর ধাপে ধাপে ভাষাগত পরিবর্তনের মাধ্যমে আজকের ব্যবহৃত রূপ নিয়েছে। অন্যদিকে ‘রাজনীতি’ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১২টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।
গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টা আঞ্চলিক মহাসড়কের বারহাট্টার ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে যাত্রা শুরু করে। পরে বারহাট্টা-মোহনগঞ্জগামী সড়কের প্রায় এক-দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ এবং বারহাট্টা বাজারের অতিক্রম করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এমএসএফ-এর দাবি, এই কড়াকড়ির কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার পর হাসপাতালের জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে। যদিও তালেবানের 'প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়' জোর করে বোরকা পরানোর বিষয়টি অস্বীকার করে শুধু 'হিজাব' পরিধানের কথা বলছে। সংবাদমাধ্
দুই হাজার চব্বিশ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত 'মানবতাবিরোধী অপরাধের ঘটনায়' সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি ১৩ই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। খোলা জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টসহ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রাজধানীবাসীকে আতঙ্কিত না হতেও বলেছে স
প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের উন্নয়নকে জাতীয় রূপান্তরের মূলধারায় একীভূত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।