বাংলা একাডেমি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আগামীকালের রায়ের বিষয়ে আজ প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, আগামীকাল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আগামীকাল রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সেই সঙ্গে বিটিভি থেকে দেশের অন্য টেলিভ
তিনি বলেন, ‘বিএনপি ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। মূলত, ফ্যাসিস্ট হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো সব সময় পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে।’
বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।
উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আটকদের তল্লাশি করে একজনের কাছ থেকে ১টি পেট্রল বোমা এবং অপরজনের কাছ থেকে ১টি ৩৩০ এমএল মাম পানির বোতল ভর্তি পেট্রল পাওয়া যায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এ,
রোববার সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। আন্দোলনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিক্ষিকা চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি।
গাজী তামিম বলেন, ‘ট্রাইবুনালে দাবি প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। শুধু তাই নয় আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিম, শহীদ, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের জন্য প্রার্থনা করেছি।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।