প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।
টুর্নামেন্টের চারটি গ্রুপের মধ্যে ‘সি’ গ্রুপে স্থান হয়েছে বাংলাদেশের। দুই টেস্ট খেলুড়ে ও টি-টোয়েন্টি পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। সঙ্গে রয়েছে নেপাল আর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নেওয়া ইতালি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত বিএনপি সরকারের (২০০১-২০০৬) আমলে তার আবেদনের ভিত্তিতেই হালুয়াঘাটে পৌরসভা গঠনের উদ্যোগ নেয় তৎকালীন বিএনপি সরকার। পরবর্তীকালে আওয়ামী লীগ আমলে পৌরসভা গঠিত হলেও পৌর এলাকার দৃশ্যমান উন্নয়ন হয়নি, নাগরিকরা মৌলিক সেবা থেকে বঞ্চিতই রয়ে গেছেন। অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ সংকট, রাস্তাঘাটের
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের তীব্রতা বিবেচনায় ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হয় কড়াইলে। দ্বিতীয় ধাপে চারটি এবং পরে দুই ধাপে আরও ১০টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। রাত সোয়া ৯টা নাগাদ সব মিলিয়ে সেখানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মশাল মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন ও মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আমীর খসরু বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। এ জন্য দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুই খাতে। আমাদের বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষার জন্য। সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্যব্যবস্থার জন্য। পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদ
‘জাতীয় সংসদ নির্বাচনের পর সাত দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন, এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন এবং দ্বিবার্ষিক একটি প্রতিবেদন। এসব প্রতিবেদন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হলো, অতীতে যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, তাদের প্রতিবেদন থেকে আমরা খুব বেশি উপকৃত হতে পারিন
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, কড়াইল বস্তিতে লাগা আগুন বেশ বড় আকারে রূপ নিয়েছে। ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এটি। পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নেভাতে মোট ১৬টি ইউনিট কাজ করছে।