নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান স্লোগান দিয়েছেন, দল-মত-ধর্ম-বর্ণ যার যার, বাংলাদেশ সবার। এই স্লোগানের সঙ্গে আমি বলতে চাই, দল-মত ধর্ম-বর্ণ যার যার, হালুয়াঘাট-ধোবাউড়া সবার। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চির অবহেলিত জনপদের উন্নয়ন প্রশ্নে কোনো দল নেই, মত নেই, নেই বিভাজন। এখানে প্রয়োজন ঐক্য। আর সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক দল-মত-নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার দক্ষিণ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে রাষ্ট্র পুনর্গঠনের নতুন যে অধ্যায় শুরু হয়েছে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে জাতীয় সম্ভাবনার জন্ম হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই এলাকার উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে। আমাদের লক্ষ্য ধোবাউড়াকে আলোকিত, আধুনিক ও টেকসই জনপদে পরিণত করা।
তিনি বলেন, বিগত বিএনপি সরকারের (২০০১-২০০৬) আমলে তার আবেদনের ভিত্তিতেই হালুয়াঘাটে পৌরসভা গঠনের উদ্যোগ নেয় তৎকালীন বিএনপি সরকার। পরবর্তীকালে আওয়ামী লীগ আমলে পৌরসভা গঠিত হলেও পৌর এলাকার দৃশ্যমান উন্নয়ন হয়নি, নাগরিকরা মৌলিক সেবা থেকে বঞ্চিতই রয়ে গেছেন। অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ সংকট, রাস্তাঘাটের বেহাল দশা দেখে পৌরবাসী আজ ক্লান্ত ও বিরক্ত।
জনগণের ভোটে নির্বাচিত হলে আমি হালুয়াঘাট পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন করব এবং দ্রুত সমস্যা সমাধান করে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পৌর এলাকা উপহার দেব।
সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকিরুল্লাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনেয়ারা নিলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন হুমায়ুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্যসচিব আসাদুজ্জামান সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্যসচিব তাজবির হোসেন প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে