জানা গেছে, খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। ট্রেনটি বেনাপোল থেকে ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।
সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, ৩০ মে সকাল পর্যন্ত ৫৬টি মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া জলোচ্ছ্বাসের বানের সঙ্গে ভেসে যাওয়া ১৭টি হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেগুলোকে বনে অবমুক্ত করা হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আস্তে আস্তে দেখা যাচ্ছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ২৬টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া অসুস্থ অবস্থায় উদ্ধার ১৭টি হরিণকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।
‘ঘূর্ণিঝড় রেমাল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপৎসংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩ দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় বন্দরে অপারেশনাল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন সুপারভাইজারসহ ২ জন। অপরজন কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।
উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ বহু গ্রাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রাম স্থান ভেদে ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে।
সাত নম্বর বিপদসংকেতের মধ্যেই রবিবার (২৬ মে) ভোর থেকে যাত্রী নিয়ে মোংলা নদীতে অবিরাম ছুটছে তাদের ট্রলার। তবে ট্রলারে যাত্রী বহনে নির্দিষ্ট সংখ্যার নিয়ম থাকলেও চার গুণ যাত্রী নিয়ে পারাপার করেছেন তারা। কমপক্ষে ৮০ জন যাত্রী নিয়ে নদীর ওপার থেকে এপারে ভিড়তেই ডুবে যায় একটি ট্রলার। যেন তীরে এসে ডুবলো তরি। র
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বন্দরের সকল অপারেশন কাজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়াছে। বন্দর চ্যানেল থাকা ৬টি জাহাজকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দর জেটিতে সকল হ্যাল্ডিং ইকুপমেন্ট দড়িতে বেঁধে নিরাপদ করে রাখ হয়েছে। বন্দরে থাকা সকল আমদানিকৃত গাড়ি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। নৌবাহ
ইসির চিঠিতে বলা হয়, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি। পরে ২০ মে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে।
নিখোঁজের ৯ দিন পর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
যশোরের ঝিকরগাছায় অবস্থিত এসিআই ফার্টিলাইজারের গবেষণা কেন্দ্রে মঙ্গলবার (৭ মে) মাঠ দিবস আয়োজন করেছে। এসিআই ফার্টিলাইজার তাদের গবেষণা কেন্দ্রের জমিতে ধান চাষে হেক্টর প্রতি
মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ‘বার বার আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দায় কার, করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
শনিবার (৪ মে) বিকেলে খবর পাওয়া সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। সর্বশেষ সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘন্টার বৃষ্টিতে বনের আগুন সম্পূর্ণরুপে নিভেছে বলে দাবি বন বিভাগের।
আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শনিবার রাতে কার্যক্রম না থাকায় রোববার সকাল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ধরে আগুন জ্বলছে। এতে বন্যপ্রাণী ও বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১২টা থেকে বনভূমি এলাকায় আগুন নেভাতে পানি ছিটানো শুরু করেছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় বলে জানিয়েছেন মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা।