খুলনা প্রতিনিধি

পটুয়াখালী থেকে আটকের পর সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য মামলায় কারাগারে পাঠানো হয়েছে খুলনা-৬ আসনের (কয়রা- পাইকগাছা) সাবেক সংসদ মো. রশীদুজ্জামান মোড়লকে। বুধবার (১৬ অক্টোবর) তাকে খুলনার পাইকগাছা আদালতে হাজির করার পর জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার ভোররাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন রশীদুজ্জামান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামানকে গ্রেপ্তারের পর খুলনা র্যাব-৬ থেকে দুপুরে পাইকগাছার আদালতে হাজির করা হয়। তার পর পাইকগাছা আদালতে শুনানি শেষে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে