ফেনী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখলো বিজিবি

ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী ও শিশুকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে শূন্যরেখা থেকে ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের সদস্যরা সাতজনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তারা শূন্যরেখা পার হওয়ার সময় বিজিবি সদস্যরা বাধা দেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ তাদের আবার ভারতের দিকে নিয়ে যায়।

বিজিবির দাবি, বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা সাতজনই বাংলাভাষী ভারতীয় নাগরিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, ফেনী সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দিল্লির আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকায় সমাবেশ, দমন-পীড়নের নিন্দা

ভারতের নয়া দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন-পীড়নের নিন্দা জানান।

১ দিন আগে

নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত মনি মিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি চর-জয়নগর গ্রামে।

১ দিন আগে

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ভেস্তে দিলো বিজিবি

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বাধীন ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না; পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারণের পর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য ও নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’

২ দিন আগে