প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মিরপুরের ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৪৫) যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বরিশালের উজিরপুর থানার সাকরাল গ্রামের মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার কাফরুল এলাকায় বসবাস করতেন।
গুলিতে আহত দুজন হলেন কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫) ও ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২)। নালামের মাথার পেছনে এবং মনিরের পায়ে গুলি লেগেছে। তাদের দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন জানান, শুক্রবার রাত ১১টার দিকে তিনি, ইউসুফ আলী এবং আরও দুজন ওপেক্স গার্মেন্টসের সামনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তাদের আশপাশে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইউসুফ আলী তাদের ডেকে জিজ্ঞাসা করেন, ‘তোমাদের বাসা কোথায়? আমাদের ঘিরে এভাবে ঘুরছ কেন?’
মামুনের ভাষ্য, জবাবে তাদের একজন বলেন, ‘আমাদের বাড়ি মিরপুর-১০-এ।’ এরপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করলে ইউসুফ আলী একজনের হাত ধরে দাঁড়াতে বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
তিনি আরও জানান, একপর্যায়ে ওই যুবক ইউসুফ আলীকে ধাক্কা দিয়ে সরে গিয়ে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে ইউসুফ আলীর বুকে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মামুন বলেন, এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হন। তাদের একজনের মাথায় এবং অপরজনের পায়ে গুলি লাগে। তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের চিকিৎসা চলছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে