লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নওগাঁ জেলার হুমায়ুন রশিদ, নোয়াখালী সদর উপজেলার অম্বদিয়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে আবদুল মাজেদ, রিপন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামের মুরশিদ, জয়নাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়।
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছি। এরমধ্যে পাঁচজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিপন ও মাজেদের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, মুরশিদ ও জয়নালের মরদেহ স্ব স্ব এলাকায় আর রশিদের মরদেহ চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে