কুড়িগ্রাম প্রতিনিধি

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে সার নিতে সকাল থেকেই জড়ো হন কৃষকেরা। স্থানীয়দের ভাষ্য, সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। সকাল নয়টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন। তবে অন্য কৃষকদের বাধায় গুদাম থেকে কেউ সার নিয়ে যেতে পারেননি।
কৃষকদের অভিযোগ, গুদামে সার থাকা সত্ত্বেও দীর্ঘ সময় পরিবেশকের লোকজন না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখানে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কিও হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস বলেন, গুদামে পর্যাপ্ত সার ছিল। পরিবেশক কিছুটা দেরিতে আসায় ১৫০ থেকে ২০০ কৃষক ক্ষুব্ধ হয়ে পড়েন। ধাক্কাধাক্কির একপর্যায়ে গুদামের বেড়ার টিন ভেঙে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করেন কৃষকেরা। এতে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক কৃষকদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি বলেন, মিলনবাজারের একটি গুদামে সার বিতরণের খবর পেয়ে আশপাশের এলাকার বিপুলসংখ্যক কৃষক সেখানে উপস্থিত হন। গুদামে ২০ টন সার থাকলেও কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সেদিন বিতরণ করা সম্ভব হয়নি।
আগামীকাল অতিরিক্ত সার সরবরাহ করে একসঙ্গে বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
একই দাবিতে লালমনিরহাটেও সড়কে নেমেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত এবং কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা।
রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কৃষকেরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় সময়মতো জমিতে সার দিতে পারছেন না তারা। কৃত্রিম সংকট সৃষ্টি করে সার নিয়ে সিন্ডিকেট গড়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
খবর পেয়ে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
৯ ঘণ্টা আগে
গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ দিন আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে