রাজশাহী ব্যুরো

রাজশাহীর কাটাখালী থানায় নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন ওয়ারেস আলী (৫০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১১টা ৮ মিনিটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, ওয়ারেস আলী প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে কর্মরত। তিনি কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়ে পরবর্তীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই পদে পদোন্নতি পান। অস্ত্র ব্যবহারে দক্ষ হলেও দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, “এসআই ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলের ফায়ারিং পিনে সমস্যা দেখা দিয়েছিল। তিনি নিজেই সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলিটি বের হয়ে যায়। গুলিটি তার হাঁটুর ওপরের অংশে লাগে এবং পায়ের একপাশের মাংস ভেদ করে বেরিয়ে যায়।”
তিনি আরও জানান, “গুরুতর কিছু না হলেও ঘটনাটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিরূপণ করা হবে।”

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে