জুলাই বিপ্লবের শহীদের কন্যা ধর্ষণ: ৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ৩০

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে 'জুলাই বিপ্লবের শহীদ' জসিম উদ্দিনের কলেজপড়ুয়া কিশোরী কন্যা মোসা. লামিয়াকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাকিব মুন্সী (১৭), মো. সিফাত মুন্সী (১৭) ও ইমরান মুন্সি (১৭)। এছাড়াও, এই মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে আরো তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি একটি বহুল আলোচিত মামলা। অভিযোগপত্রে তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করেছেন।

তিনি জানান, রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় তিন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া, সাকিব মুন্সী ও সিফাত মুন্সী—এই দুইজনকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একটির পর একটি এই সাজা কার্যকর হবে বলে জানান তিনি।

এদিকে, বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। মামলার রায় শুনতে আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী মোসা. লামিয়া (১৭) পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মৃত মো. জসিম হাওলাদারের মেয়ে। সে দুমকি সরকারি জনতা কলেজে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মামলার আসামিরা তার পূর্ব পরিচিত ছিল এবং ২ নম্বর আসামি মো. সিফাত মুন্সী তার সহপাঠী।

চলতি বছরের ১৮ মার্চ লামিয়া তার দাদা বাড়িতে গিয়ে বাবার কবর জিয়ারত শেষে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে লামিয়া তার মা মা মোসা. রুমা বেগমের (৩৭) সঙ্গে মোবাইলে কথা বলা অবস্থায় পায়ে হেটে দুমকির পাঙ্গাশিয়ার আলগী ১ নম্বর ওয়ার্ডের মৃত জলিল মুন্সির বাড়ির সামনে সড়ক অতিক্রম করছিল। এসময় বিবাদীরা লামিয়ার অজ্ঞাতসারে তাকে অনুসরন করে এবং কিছুক্ষণ পর সামনে এসে লামিয়ার দুই হাত ও মুখ চেপে ধরে। এক পর্যায়ে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে প্রথমে মো. সাকিব মুন্সী (১৭) ও পরে মো. সিফাত মুন্সী (১৭) লামিয়াকে ধর্ষণ শেষে বিবস্ত্র অবস্থায় একাধিক ছবি তোলে। বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয় এবং যখন ইচ্ছা হবে তখন তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে, যদি রাজি না হয় তাহলে লামিয়ার তোলা উলঙ্গ ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিবে বলে ভয়ভীতি ও হুমকি দেয় তারা। পরে বিষয়টি সে তার মাকে জানায়।

পরে লামিয়া তার স্বজনদের সঙ্গে কথা বলে এবং সাময়িক সুস্থ হয়ে পরের দিন দুমকি থানায় নিজে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এই মামলায় দুমকির নলদোয়ানী গ্রামের মৃত মামুন মুন্সীর ছেলে মো. সাকিব মুন্সী (১৭) এবং একই গ্রামের সোহাগ মুন্সীর ছেলে মো. সিফাত মুন্সীকে (১৭) আসামি করা হয়।

আলোচিত এই মামলাটির তদন্তের দায়িত্ব পান দুমকি থানার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম। মামলাটি তদন্তকালে তিনি এই ঘটনায় তিনজনের সম্পৃক্ততা পান এবং ১ মে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালতে ১৬ জন সাক্ষীর শুনানি শেষে আজ বুধবার আদালত বহুল আলোচিত এই মামলার রায় দেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে 'জুলাই আন্দোলনের শহীদ' জসিম উদ্দিনের কন্যার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, জসিম হাওলাদার গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হন এবং দশ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে