বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বেলা ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৯) ও তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত আক্তার।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। বাটাজোর এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিনজন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও হেলপার পালিয়ে যান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পেছন দিক থেকে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ভাঙচুরের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
রাজনীতি/এসআই

সাদা-কালো রঙের ভাটি ক্রস জাতের ‘টাইসন’-এর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি। প্রায় ৬৭ ইঞ্চি উচ্চতা ও ৯ ফুট দৈর্ঘ্যের এই দানবীয় আকৃতির ষাঁড়টি হাটে আসার পর থেকেই সবার নজর কেড়েছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে শুধু গরুটি দেখতে হাটে আসছেন, আবার কেউ কেউ স্মৃতি ধরে রাখতে টাইসনের সঙ্গে ছবি তুলছেন
৪ ঘণ্টা আগে
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তার বাসা পরিদর্শনে গিয়ে সার্বিক খোঁজখবর নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৫ ঘণ্টা আগে
সিলেটে কোরবানির পশুর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। কেউ চামড়া বিক্রি করতে ব্যর্থ হলে প্রশাসনের পক্ষ থেকেই তা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে