নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে উপজেলা জুড়ে রাতভর থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। এতে আহত ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, হাতিয়ার জাহাজমারা, নিঝুম দ্বীপ, চানন্দী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের কর্মী ও ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর করে। এ ছাড়া বিভিন্ন স্থানে নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের প্রধান এজেন্ট মো. আলাউদ্দিন বলেন, ‘চানন্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে আহত করা হয়েছে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে।’
উপজেলা এনসিপির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে ভর্তি আবার কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ছাড়াও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসউদের নির্বাচনি অফিস ভাঙচুর করে বিএনপি কর্মীরা।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘চানন্দী ইউনিয়নের জসিম উদ্দিনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে। পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড রাতভর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। আমাদের এ কার্যক্রম দিনভর অব্যাহত থাকবে। যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসার সময় তার এই মৌন প্রতিবাদ ভোটার ও পথচারীদের মাঝে শোকাতুর পরিবেশ তৈরি করে।
৩ ঘণ্টা আগে
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলায় বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও স্বতন্ত্র (ফুটবল) প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও এই ঘটনায় সরাইলের স্থানীয় নির্বাচনী কর্মকর্তা ও কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম-১৪ আসনের ভোটার।
৪ ঘণ্টা আগে