বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।
রোববার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম, আসাদুল শেখ ও মোহাম্মদ আরিফ হাওলাদার ওরফে বাবু। তারা একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের নিকটাত্মীয়। তাদের কাছ থেকে নিহতদের ব্যবহৃত চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত পরিবারের এক নারীর সঙ্গে জাহিদুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে জাহিদুলের পরিবারে অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে নিহত মুনিরা বেগমের সঙ্গে তার বাগ্বিতণ্ডাও হয়।
এর জের ধরে ওই পরিবারকে হত্যার পরিকল্পনা করেন জাহিদুল। পরে আসাদুল ও আরিফকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ড ঘটান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি, স্থানীয় সূত্র ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার রাতে কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রাম থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফকেও আটক করা হয়। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল জাহিদুলকে।
গত ৪ আগস্ট চান্দেরখোলা গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে থেকে তারা নিখোঁজ ছিলেন।
নিহতরা হলেন আহাদ হাওলাদার, তার মা মুনিরা বেগম এবং নানি রাশিদা বেগম। হত্যাকাণ্ডের ঘটনায় আহাদের বড় ভাই ফয়সাল হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা করেন।

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগে
গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ দিন আগে