লক্ষ্মীপুর-১: মাহফুজ স্বতন্ত্র, বড় ভাই এনসিপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪: ০২
মাহফুজ আলম (বাঁয়ে) ও মাহবুব আলম মাহির (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন মাহফুজ আলমের বড় ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির। ফলে লক্ষ্মীপুর-১ আসনে দুই ভাইয়ের ভিন্ন পরিচয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে মাহফুজ আলম এখনো পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর থেকেই তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন— এ নিয়ে রামগঞ্জ উপজেলাসহ লক্ষ্মীপুর জেলায় নানা গুঞ্জন চলছিল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র সংগ্রহ সেই আলোচনাকে আরও জোরালো করেছে।

লক্ষ্মীপুরের এ আসনটি থেকে নির্বাচনে অংশ নিতে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬ জন প্রার্থী।

এ ছাড়া এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মহাজোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীকে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। হত্যা মামলাসহ নানান কারণে বিতর্কিত এ নেতা বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ সোমবার পর্যন্ত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত মনোনয়ন যাচাই–বাছাই কার্যক্রম চলবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে