ঠাকুরগাঁও প্রতিনিধি

সংঘাত এড়িয়ে সহিষ্ণুতার রাজনীতি করতে ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মতবাদ প্রচার ও রাজনীতি করা যাবে, তবে কোনোভাবেই সংঘর্ষে জড়ানো যাবে না।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।
অতীতে রাজনৈতিক মতের কারণে এ অঞ্চলের মানুষ নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন উল্লেখ করে সে সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, তবে বহু ত্যাগ ও রক্তপাতের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা রক্ষা করতে প্রতিশোধ ও হানাহানি থেকে বেরিয়ে আসতে হবে।
একই সঙ্গে বাংলাদেশে সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান রাষ্ট্রপতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিক হিসেবে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে— এমন প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়েছে। আগামীকাল (সোমবার) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মেডিকেল কলেজেও আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
ভূল্লী ও রুহিয়াকে পৃথক উপজেলা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর পাশাপাশি এলাকায় শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।
চীনের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে চীনা বিশেষজ্ঞরাও আসতে পারেন। এ ছাড়া স্পোর্টস ভিলেজ, নতুন খেলার মাঠ, আধুনিক তথ্য কমপ্লেক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও জানান রাষ্ট্রপতি।
তরুণদের মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। একই সঙ্গে মানুষকে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান তৈরির আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলায় গেলেন মির্জা ফখরুল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন তিনি। নিজের জন্ম ও বেড়ে ওঠার জায়গা হিসেবে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর জনগণের সঙ্গে যোগাযোগ কমে গেলেও তিনি ঠাকুরগাঁওবাসী থেকে দূরে যাননি। সুযোগ পেলেই মানুষের সঙ্গে দেখা করবেন এবং তাদের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
৯ ঘণ্টা আগে
গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ দিন আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে