রোহিঙ্গা ক্যাম্পে প্রীতি ম্যাচে মেসুত ওজিল, ফেরার পথে দুর্ঘটনার কবলে গাড়িবহর

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ০৬
বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের সঙ্গে সফরে আসা ওজিল রোহিঙ্গা ক্যাম্পে একটি প্রীতি ম্যাচে অংশ নেন। রোহিঙ্গাদের সঙ্গে ইফতারও করেন। পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িবহর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাটির চালক আহত হন।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এরদোয়ানপুত্র ও ফুটবলার মেসুত ওজিল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরছিলেন। ভিআইপি প্রোটোকল ভেঙে তাদের গাড়িবহরে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

আহত অটোরিকশার চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

বৃহস্পতিবার তুর্কি প্রতিনিধি দলকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বেশ কিছু সেবা উদ্বোধন করেন মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার তুর্কি প্রতিনিধি দলকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বেশ কিছু সেবা উদ্বোধন করেন মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান। ছবি: সংগৃহীত

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাদের স্বাগত জানান।

ওজিল ও নেকমেতিনের নেতৃত্বে তুরস্কের একটি প্রতিনিধিদল উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে। সেখানে এক মতবিনিময় সভাতেও অংশ নেন তারা। পরে রমজানের প্রথম ইফতার পরিবারের সঙ্গে করার তুর্কি রীতি অনুযায়ী রোহিঙ্গাদের নিজেদের পরিবারের সদস্য মনে করে তাদের সঙ্গে ইফতার করেন মেসুত ওজিল ও এরদোয়ানপুত্র।

তুর্কি প্রতিনিধি দলের সদস্যরা টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার, তুর্কি ফিল্ড হাসপাতাল, টিকা মিউজিক স্টুডিও এবং কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন। তারা শরণার্থীদের বসবাসের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এর মধ্যেই বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মাঠে প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। এ সময় বিলাল এরদোয়ান মঞ্চে বসে খেলা উপভোগ করেন। দর্শকরা ‘ওজিল, ওজিল’ ধ্বনিতে মুখরিত করে তোলেন ম্যাচটি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের মতে, নতুন ভিটায় সেচ কাজের জন্য বিদ্যুতের তার টানতে গিয়ে প্রথমে ছেলে এনামুল হক রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

২ দিন আগে

টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

২ দিন আগে

শেরপুরে বিদুৎপৃষ্টে ২ কৃষকের মৃত্যু

২ দিন আগে

বাগেরহাটে বিএনপির ভরাডুবি: নেপথ্যে কোন্দল, বিদ্রোহীর চাপ ও ‘ভুল’ প্রার্থী

অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহী প্রার্থীর চাপ, চাঁদাবাজি-দখলের অভিযোগ এবং প্রার্থী নির্বাচনে কৌশলগত ভুল— এই চার কারণেই বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি। দলীয় তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।

২ দিন আগে