সুনামগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। ।

নিহতরা হলেন, পান্ডারগাওঁ ইউনিয়নের পলিচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। ভোর ৫ টার দিকে দেখার হাওরে মাছের চাই তুলতে যান জালাল উদ্দিন ও জসিম উদ্দিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তাদের ওপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বেলা বাড়লে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। পরে হাওরে গিয়ে তাদের মরদেহ পাওয়া যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। তারা ভোরের দিকে দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

২১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে