চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় একটি বাইকার দলের কাছ থেকে এক লাখ ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজ এলাকার অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি বাইকার দলের সদস্য। তারা কক্সবাজারের রামু থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিলেন। বাইক চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ইয়াবা পাচার করে আসছিলেন।
র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, চক্রটির ইয়াবা পাচারের তথ্য পেয়ে র্যাব নজরদারি শুরু করে। তারা চট্টগ্রামের দিকে আসছে— এমন তথ্যের ভিত্তিতে সকালে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ-সংলগ্ন সড়কে অবস্থান নেয় র্যাব।
তাওহিদুল ইসলাম বলেন, এ সময় দলের আগে থাকা এক বাইকারকে আটকের পর অন্যদেরও আটক করা হয়। প্রথমে আটককৃত ব্যক্তি সড়কে রেকি করছিলেন। তার পেছনে থাকা চারটি বাইক থামিয়ে তল্লাশি করা হয়। একটি বাইকের তেলের ট্যাংকে এক লাখ ইয়াবা লুকানো ছিল। সেগুলো জব্দ করা হয়েছে।

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তির জেরেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।
১ দিন আগে
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১ দিন আগে
হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে হাজারো মানুষ ওই বাড়িতে ভিড় জমায় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান
১ দিন আগে
তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
২ দিন আগে