প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগানসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। গাবতলীতে বাস থেকে নেমে স্বামীর সঙ্গে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে খেজুর বাগানসংলগ্ন সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।
ওসি মনিরুল বলেন, ‘একটি বাইকে দুইজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত বাইক ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।

সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনে গুণতে হচ্ছে কয়েক গুণ টাকা।
৯ ঘণ্টা আগে
বাইচের আয়োজক কমিটির সঙ্গে থাকা বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান বলেন, অন্ধকার নেমে আসায় ফাইনালের ফলাফল এখনো মীমাংসা হয়নি। পরবর্তী সময়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯ ঘণ্টা আগে
কিশোরীর পরিবারের একটি সূত্র জানায়, মেয়েটির বয়স যখন চার মাস, তখন তার মা মারা যান। পরে তার বাবা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রামের এক নারীকে বিয়ে করেন। ওই নারী সৎমা হলেও ছোটবেলা থেকেই কিশোরীকে নিজের সন্তানের মতো করে লালন-পালন করে বড় করেছেন।
২১ ঘণ্টা আগে
বাড়ির পাশের মাঠে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ দল বেঁধে খাবার খেতে আসছেন। কয়েক দফায় তাদের খাবার পরিবেশন করা হয়। ছিল গরু ও খাসির মাংস, ভাত, খিচুড়ি, মাছসহ নানা পদ। অতিথিদের আনাগোনায় পুরো বাড়িতে উৎসবের আবহ তৈরি হয়েছে।
১ দিন আগে