নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফিরে গেলেন ১৭ জন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৬, ১১: ৫৭
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। ১৭ জনের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে সতর্কতা জোরদার করে। ফলে দিনভর ওই ব্যক্তিরা শূন্যরেখা ও ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করলেও বাংলাদেশে ঢুকতে পারেননি।

বিজিবি জানায়, বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও পতাকা বৈঠকে তাদের পরিচয় সংক্রান্ত কোনো গ্রহণযোগ্য নথি উপস্থাপন করতে পারেনি। এ কারণে তাদের গ্রহণে অস্বীকৃতি জানায় বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৯ ঘণ্টা সীমান্ত এলাকায় অবস্থানের পর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

সীমান্তসংলগ্ন কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহবুব আলম জানান, দিনভর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে নজরদারি চালান। রাতেও সীমান্তে বিজিবির উপস্থিতি ছিল। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিজেদের দিকে নিয়ে যায়। তিনি দাবি করেন, ফেরত নেওয়ার সময় কয়েকজন কান্নাকাটি করছিলেন এবং স্থানীয়রা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা বাধা দেয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়। মানবিক কারণে শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থানের সুযোগ দেওয়া হলেও পরে নোম্যান্স ল্যান্ডে সরিয়ে দেওয়া হয়। রাতের দিকে বিএসএফ সীমান্তের আলোকসজ্জা বন্ধ করে দেয়। এরপর তারা পুশ ইনের প্রচেষ্টা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে