হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
শুক্রবার সকালে গ্রামের দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এতে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ও ২০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যান্ত দু্পক্ষের মধ্যে টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগড় গ্রামের আওয়ামী লীগ নেতা শাহ জাহান মেম্বার ও একই গ্রামের লতিফুর মেম্বারের মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে দুজনের অনুসারীরা শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে সংঘর্ঘ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

১ দিন আগে

কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে তরুণ আটক

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১ দিন আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

২ দিন আগে

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

২ দিন আগে
Advertisement