রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৯: ২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে। এর আগে, আজ বুধবার সকালে ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গনে তার প্রথম জানাজা শেষে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শামস সুমনের ছোট ভাই বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ ইবনে ওবাইদ রিপন। তিনি জানান, শামস সুমনের স্ত্রী-সন্তানেরা লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বৃহস্পতিবার ভোরে মরদেহ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঝাউতলা মিঠুর মোড়ের বাসায় মরদেহ রাখা হবে।

৬১ বছর বয়সী এই অভিনেতা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ফারজানা শামস লিজা দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। ব্যক্তিজীবনে তিনি রেখে গেছেন দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে জুবায়ের শামস শাহিল লন্ডনের একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত। ছোট ছেলে জুবায়েদ শামস সাফিন ‘ও’ লেভেলে এবং মেয়ে সায়ান শামস ‘এ’ লেভেলে পড়াশোনা করছেন।

শামস সুমনের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। ১৯৮২ সালে রাজশাহী শিক্ষাবোর্ড-এর অধীনে মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শৈশবেই বাংলাদেশ বেতার-এর অভিনয়শিল্পী ও আবৃত্তিশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। তিনি রাজশাহী আবৃত্তি পরিষদ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বনন-এর সদস্য ছিলেন। পরবর্তীতে ঢাকায় গিয়ে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন এবং ২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে