সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অন্তত ২০ নেত্রী। এ জন্য কেউ সরাসরি, কেউবা দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করছেন। সিলেট বিভাগে সংরক্ষিত নারী আসনের একটি হলো সিলেট ও সুনামগঞ্জ মিলে এবং অপরটি মৌলভীবাজার ও হবিগঞ্জ মিলে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, সংরক্ষিত দুটি আসনে এবার মনোনয়নপ্রত্যাশী অন্তত ২০ জন।
একাদশ সংসদে এখানকার একটি সংরক্ষিত আসনে এমপি ছিলেন মৌলভীবাজারের জোহরা আলাউদ্দিন ও সুনামগঞ্জের শামীমা আক্তার খানম। তাঁর আগে দশম সংসদে এমপি ছিলেন সুনামগঞ্জের শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী ও হবিগঞ্জের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এই বিবেচনায় এবার বিভাগের সংরক্ষিত দুটি আসনে সিলেট জেলা থেকে এমপি দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।
সংরক্ষিত নারী আসনে এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা সুলতানা, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর সালমা সুলতানা, নগর সহসভাপতি রওশন জেবিন রুবা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি প্রমুখ।
সুনামগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন– কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী শামীমা আক্তার খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উইমেন্স চেম্বারের সভাপতি হুসনা হুদা, মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা রিতু প্রমুখ।
অপরদিকে মৌলভীবাজার থেকে প্রার্থী হতে চান সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও তাঁর মেয়ে যুবলীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা সানজিদা মহসীন, কৃষিমন্ত্রী আব্দুস শহীদের মেয়ে ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।
এ ছাড়া হবিগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, সাবেক সংসদ সদস্য দম্পতি ইসমত আহমেদ চৌধুরী ও আবেদা চৌধুরীর মেয়ে ডা. নাজরা চৌধুরীসহ কয়েকজন।
সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন বলেন, ‘অতীতেও মনোনয়ন চেয়েছিলাম। আশা করি নেত্রী এবার নিরাশ করবেন না।’ সুনামগঞ্জের হুসনা হুদা বলেন, ‘দীর্ঘদিন আমি ও আমার পরিবার আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আশা করি নেত্রী আমাকে মূল্যায়ন করবেন।’

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে