সিলেট প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।
দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটি তার প্রথম সমাবেশে অংশগ্রহণ। একই সাথে প্রায় দীর্ঘ ২২ বছর পর সিলেটে কোন সমাবেশে তার বক্তব্য রাখবেন। ১৯৭৮ সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রাখেন এবং ২০১৩ সালে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য দেন। আগামীকাল ২২ জানুয়ারি সকাল ১০টায় বিশাল এই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্বদিকে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। লম্বায় ৮০ ফুট, চওড়ায় প্রায় ৩০ফুট এবং ৬ফুট উচ্চতায় তৈরি হচ্ছে বিশাল এই মঞ্চ।
আজ বুধবার বিকেল থেকেই মঞ্চের সামনে উৎসাহী নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজও নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল, লিফলেট বিতরণ হয়েছে।
আলিয়ার সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এমন প্রত্যাশায় ইতোমধ্যে প্রচার-প্রচারণাও চলছে। মঞ্চ নির্মাণ, প্যান্ডেল, মাইক, স্বেচ্ছাসেবক দল, যানবাহন পার্কিংসহ সার্বিক প্রস্তুতি তদারকিতে জেলা নেতৃবৃন্দ একাধিকবার মাঠ পরিদর্শন করেছেন। দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর নিয়ে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তার এই সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। তাঁর সফরকে স্বাগত জানিয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে স্বাগত ব্যানার ফেস্টুন। চলছে মাইকিং।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
১ দিন আগে
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
২ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
২ দিন আগে