হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্ন্যাকস ফ্যাক্টরির (প্রাণ-আরএফএল চিপস) প্রোডাকশন ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় কারখানা থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাণ-আরএফএল কোম্পানির জনসংযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, 'আগুন লাগার পর কারখানার এক শ্রমিক নাজমা (৪০) লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।'
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। আগুনের তীব্রতা বেড়ে গেলে শায়েস্তাগঞ্জ ও আশপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি উত্তম দেব জানান, ভয়ে কারখানা থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে