হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার জহুর মিয়া (৫৫), নুরুল আমিন (৩৫) ও চুনারুঘাট উপজেলার নাছিমাবাদ চাবাগানের বিশাল উড়াং (২০)।

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে যথাক্রমে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী ও চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।

বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়ার পিকআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে উল্টে গেলে ভ্যানে থাকা উপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া (৫৫), মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া(৪০), অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩৫) এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া(৫৩) গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। পথেই নুরুল আমিন মারা যান।

এদিকে রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা যায়। তিনি উপজেলার নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াং এর ছেলে বিশাল উড়াং (২০)।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন যথাক্রমে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে