মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নির্ধারিত সময়ে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজ শেষ করতে আরও ১৫ দিন সময় বাড়ানো হলেও মাঠপর্যায়ে কাজের ধীরগতিতে অনিশ্চয়তা কাটছে না। ফলে ফসলহানির আশঙ্কায় বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
১ দিন আগে
সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, এই হত্যার ঘটনায় শাহীনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেন।
২ দিন আগে
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।
৩ দিন আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
৩ দিন আগে