জেঁকে বসছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
শীতের সকাল

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শীতের দাপট এখন স্পষ্ট।

রোববার (২৩ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, ডিসেম্বরের শুরুতেই এই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

গতকাল শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রা আরও কমবে।

এদিকে, ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে কুয়াশার সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধার পর হিমেল বাতাসে কাবু হচ্ছে পথচারীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯ টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জঙ্গল ছলিমপুরে অভিযান ঠেকাতে কালভার্ট ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের ধরতে আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বর্তমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তিন হাজারের বেশি সদস্য কয়েক ভাগে অভিযান চালাচ্ছে। তবে সন্ত্রাসীরা এ অভিযান বধাগ্রস্ত করতে জঙ্গল ছলিমপুরের কিছু দূরের একটি খালের ওপর কালভার্ট ভেঙে দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ঘন কুয়াশায় সিএনজি-ভটভটি সংঘর্ষ, নিহত ৩

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি পাঁচ যাত্রী নিয়ে লালপুর থেকে বাঘার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

১৬ ঘণ্টা আগে

মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে রাতভর সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ চলে।

১৭ ঘণ্টা আগে

জঙ্গল ছলিমপুরে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী ধরতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ মার্চ) ভোরে এ অভিযান শুরু হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

১৮ ঘণ্টা আগে